ছোটদের সহজ পাঠে হজের আনন্দ
ফিউচার উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের ব্যবহারিক ও আনন্দের সাথে ইসলামের অন্যতম স্তম্ভ ‘পবিত্র হজ’-এর বিভিন্ন রুকন ও আমল শেখানো হয়।
১. ইহরাম পরিধান
সাদা পোশাকে নিয়ত করা ও তালবিয়া পাঠের মাধ্যমে শুরু হয় হজের আমল।
২. কাবা তাওয়াফ
কাবা শরিফকে বাঁয়ে রেখে ৭ বার প্রদক্ষিণ ও মাকামে ইবরাহিমে নামাজ।
৩. সাফা ও মারওয়া সাঈ
হযরত হাজেরা (আ.)-এর স্মৃতিবিজড়িত পাহাড়ে সাতবার সাঈ সম্পন্ন করা।
৪. মিনা ও আরাফাত
তাবুর শহর মিনা ও আরাফাতের ময়দানে অবস্থান এবং দোয়ার অনুশীলন।
শিশুদের জন্য হজ শিক্ষার তাৎপর্য
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো পবিত্র হজ। শৈশব থেকেই কোমলমতি শিশুদের মনে ধর্মীয় অনুশাসন, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ফিউচার উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল নিয়মিতভাবে ‘মক হজ বা ব্যবহারিক হজ কর্মশালা’ আয়োজন করে থাকে।
এখানে শিক্ষার্থীরা হাতে-কলমে ইহরাম পরিধান, তালবিয়া পাঠ, কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সাঈর মতো গুরুত্বপূর্ণ রুকনগুলো আনন্দের সাথে আয়ত্ত করে।